ওসমানীনগরে উপজেলা নির্বাচন উপলক্ষে ছাত্রদলের মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ১০ ফেব্রুয়ারি ২০১৭, ৪:২৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে ওসমানীনগর উপজেলা ছাত্রদল ও কলেজ ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এ মতবিনিময় সভা সম্পন্ন হয়। সভায় বক্তারা বলেন, আওয়ামীলীগ সরকারের গুম খুনের জবাব দিতে আগামী ৬ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে। ছাত্রদল নেতাকর্মীরা সবাই ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে।
উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ এর সভাপতিত্বে ও তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলী ও সদস্যসচিব জুয়েব আহমদের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কবির আহমদ, সদস্যসচিব রায়হান আহমদ, যুগ্ম -আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, জুয়েল আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী শফি, মনসুর চৌধুরী, আমিনুর রহমান আমিন, হোসাইন আহমদ হাসান, হাবিব চৌধুরী। এ সময় আরো উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম -আহবায়ক সুবের আহমদ, সাবেক ছাত্রনেতা জমির আলী, যুবদল নেতা যুবদল নেতা সুন্দর আলী, উপজেলা ছাত্রদল নেতা আংগুর আলী, শাহ রাজু, হেলাল মিয়া, আল-মাসুম আবীর, কাজী শওকত, আজির উদ্দীন, মুসাদ্দেক আলী, রুমেল আহমদ, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য রুবেল আহমদ, সুহান আহমদ, সাব্বির আহমদ, নাহিদ আহমদ, ফাহিম আহমদ, সজিব আহমদ, রায়হান আহমদ প্রমুখ। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন কলেজ ছাত্রদল নেতা সজিব।






