ওসমানীনগরে সদস্য পদে নির্বাচন শীগ্রই : সুপ্রিম কোর্টে ‘লিভ টু আপিল’ খারিজ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২:১৩ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি:
অবশেষে সুপ্রিম কোর্টের রায়ে সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওর্য়াড ওসমানীনগরে সদস্য পদে অংশ গ্রহন করার সুযোগ পেয়েছেন সৈয়দ এনামুল হক এনাম পীর। পাশাপাশি নির্বার্চন কমিশন কর্তৃক স্থগিতকৃত সদস্য পদের নির্বাচন কার্যক্রম শুরু করার জন্য কমিশনের নির্দেশ প্রদান করেছে আদালত। আদালতের এরায়ের ফলে সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে স্থগিতকৃত ৮নং ওর্য়াড ওসমানীনগরে শীগ্রই আবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্টিত হচ্ছে।
নির্বাচনী রিট পিটিশনের শুনানী শেষে বৃহস্পতিবার সিলেটের ৮নং ওর্য়াড ওসমানীনগরে সদস্য পদে এনাম পীরকে নির্বাচনে অংশ গ্রহন সুযোগ প্রদান করার জন্য নির্বাচন কমিশনের প্রতি নির্দেশ প্রদান করে সুপ্রিম কোর্র্ট। রবিবার সৈয়দ এনামুল হকের পক্ষের উচ্চ আদালতের আইনজীবী মো: মোশতাক আহমেদ এর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সিলেট জেলা নির্বাচন কর্মকর্তাসহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়।
জানা যায়, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে গত ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ৮ নং ওর্য়াড ওসমানীনগরে সৈয়দ এনামুল হক এনামপীর সহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা। প্রার্থীতা বাতিলের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ওসমানীনগরে সৈয়দ এনামুল হক। পিটিশনের শুনানী শেষে গত বছরের ১৪ই ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওর্য়াড ওসমানীনগরে সদস্য পদে সৈয়দ এনামুল হক এনামপীরকে অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন হাই কোর্ট বিভাগ। এই রায়ের পরিপ্রেক্ষিতে এনামুল হকের মনোনয়নের বৈধতা দিয়ে টিফিন কেরিয়ার প্রতিক বরাদ্ধ নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করা সুযোগ প্রদান করে নির্বাচন কমিশন। পাশাপাশি এনামুল হকের দায়েরকৃত রিট পিটিশনের রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্ট বিভাগে ‘লিভ টু আপিল’ দায়ের করে নির্বাচন কমিশন । নির্বাচন কমিশনের দায়েরকৃত ‘লিভ টু আপিল’ আবেদন দায়েরে ফলে সিলেট জেলা পরিষদের ৮নং ওর্য়ার্ড ওসমানীনগরে সদস্য পদের নির্বার্চন স্থগিত করে দেয় কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক দায়েরকৃত ‘লিভ টু আপিলের’ শুনানি শেষে গত বৃহস্পতিবার আদালতের বিচারপতি শেখ হাসান আরিফ ও মোহাম্মদ খিজির আহমদ চৌধুরী গঠিত ব্রেঞ্চ এনামুল হকের প্রার্থীতা বহাল রেখে নির্বাচন কার্যক্রম বাস্থবায়ন করার জন্য নির্বাচন কমিশনকে নিদের্শ প্রদান করেন। এনামুল হকের পক্ষের আইনজীবী মো: মোশতাক আহমদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে সৈয়দ এনামুল হক এনামপীর বলেন, একটি মহল প্রতিহিংসা মূলক ভাবে রিটানিং কর্মকর্তার মাধ্যমে আমার মনোনয়ন পত্র বাতিল করিয়েছিল। বিষয়টি নিয়ে আমি উচ্চ আদালতের সরণাপূর্ন হওয়ায় আদালত আমাকে সদস্য পদে নির্বাচনে অংশ গ্রহনের সুযোগ দেয়ায় আমি টিফিন কেরিয়ার প্রতিক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করেছিলাম। এ ব্যাপারে নির্বাচন কমিশন লিভ টু আপিল দায়ের করে নির্বাচনে ভোট গ্রহনের দিন ৮ নং ওর্য়াড ওসমানী নগরে সদস্য পদে নির্বাচন স্থগিত ঘোষনা করে করেন। নির্বাচন কমিশন কর্তৃক দায়ের কৃত লিভ টু আপিলের শুনানী শেষে বৃহস্পতিবার উচ্চ আদালতও আমার প্রার্থীতা বাহাল রেখে নির্বাচন কার্যক্রম পরিচালনা করার জন্য কমিশনের প্রতি নির্দেশ প্রদান করেছেন উচ্চ আদালত। আমি আশাবাদি ওসমানীনগরের স্থানীয় সরকার বিভাগের সম্মানিত জনপ্রতিনিধিরা আমার টিফিন কেরিয়ার মার্কায় ভোট দিয়ে উপজেলার সাধারণ মানুষের কল্যানে কাজ করার জন্য উনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন।








