৫ ফেব্রুয়ারি ওসমানীনগরে জালালিয়ার আন্তর্জাতিক কিরাত সম্মেলন
প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০১৭, ৯:৪৯ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আগামী ৫ ফেব্রুয়ারি ওসমানীনগরে আন্তর্জাতিক কিরাত সম্মেলন ও ১৫ তম তাফসীরুল কোরআন মাহফিল। জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে স্থানীয় উত্তর গোয়ালাবাজার ইলাশপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আল্লামা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী।
তিলাওয়াত করবেন মিশর আল আযহার বিশ্ববিদ্যালয়ের শাইখ মুহাম্মদ মুহাম্মদ আল মুরীদ্বী, শাইখ মুহাম্মদ আল-হোসাইনী ই’তা, মরক্কোর ড. আব্দুল ফাত্তাহ আল ফুরাইশী, ইরানের কারী কারীম মানসুরী, ব্রুনাইনের কারী আওয়াংহাজ্জ মেতুসসীন, মালয়েশীয়ার কারী ওয়ান আইনুদ্দীন, ভারতের কারী তৈয়্যব জামাল, বাংলাদেশের শাইখ আহমদ বিন ইউসুফ আল আযহারী, সিলেটের অধ্যক্ষ কারী জ. উ. ম. আব্দুল মুনঈম। বাদ যোহর থেকে তাফসির পেশ করবেন ড. আল্লামা সরকার কফিল উদ্দিন সালেহী, অধ্যক্ষ মাওলানা মনোওর আলী, মাওলানাঃ পীরজাদা মাহবুবুর রহমান, ঢাকা (বাদ মাগরিব), সৎপুর কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওঃ ছালিক আহমদ। এছাড়া নবীন ও প্রবিন ওলামায়ে কেরামগণ তাফসির পেশ করবেন ।
ইতিমধ্যে মাহফিলকে সুন্দর করে তোলার লক্ষ্যে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও আইন শৃংখলা বাহিনীর সাথে পরিষদের নেতৃবৃন্দ একাধিক বৈঠক করেছেন। পরিষদের নেতাকর্মীরা বালাগঞ্জ-ওসমানীনগরসহ আশপাশের উপজেলাসমূহে ব্যাপক যোগাযোগসহ প্রচার-প্রচারণা চালিয়েছেন। সম্মেলনকে কেন্দ্র করে উপজেলাজুড়ে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। বিদেশী কারী ছাহেবগণ দেশে এসে পৌছেন বলে জালালিয়া পরিষদ সুত্রে জানা যায়।
মাহফিলে সকলের উপস্থিতি কামনা করেছেন, পরিষদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান ও সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলী।






