ঐতিহ্যবাহী দয়ামীর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৭, ২:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান দারুল কোরআন দয়ামীর মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল আজ বাদ ফজর আখেরী মোনাজাতের মাধ্যমে সম্পন্ন হয়েছে। মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি হাজী মুহসিন আলীর সভাপতিত্বে এবং মাওঃ মুখতার হোসাইন এর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে ওয়াজ মাহফিল গতকাল দুপুর ১২:৩০ মিনিটে শুরু হয়। মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্টিত ওয়াজ মাহফিলে প্রধান অতি্থির বয়ান রাখেন প্রখ্যাত মুফাচ্ছিরে কোরআন মাওলানা মুজিবুর রহমান চট্রগ্রামী। বিশেষ অতিথির বয়ান পেশ করেন মাওলানা নোমান কাস্বেমী,মাওলানা নাছির উদ্দীন আনছারী বয়ান পেশ করেছেন মাওলানা মুখলিছুর রহমান মুহাদ্দিসে কিয়ামপুরী, মাওলানা নাজমুদ্দীন কাস্বেমী, মাওঃ আব্দুর নূর কুলাউড়ী, মাওলানা হাজী ইমদাদুল্লাহ ছাহেবজাদায়ে কাতিয়া, মাওলানা মনজুরুর রাশিদ আমিনী সহ দেশ বরেন্য উলামায়ে কেরাম। বাদ ফজর দুনিয়া আখেরাতের শান্তি কামনা করে আখেরী মোনাজান করেন,মাওলানা নুরুল ইসলাম বিশ্বনাথী। ওয়াজ মাহফিল সফলভাবে সম্পন্ন হওয়ায় মাদ্রাসার মুহতামীম মোশাহিদ দয়ামীরি দেশবাসী ও প্রবাসীদের আন্তরিক মোবারকবাদ জানান,যারা বিভিন্নভাবে সহযোগীতা করেছেন। পাশাপাশি মহান আল্লাহর শোকরিয়া আদায় করেন।








