ওসমানীনগরে যুবকের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০১৭, ১২:১৮ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে আমিনুল ইসলাম (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। সে উপজেলার সাদিপুর ইউনিয়নের ধরখা গ্রামের সালাউদ্দিনের পুত্র। খবর পেয়ে থানা পুলিশ নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে আমিনুল ইসলাম নিজ কক্ষে তার মায়ের শাড়ি দিয়ে তিরের সাথে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সন্ধ্যায় পরিবারের লোকজন আমিনুল ইসলামের কক্ষের দরজায় ডাকা-ডাকি করে কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙ্গে রুমে প্রবেশ করে তীরের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ওসমানীনগর থানার উপ-পরির্দশক ফরিদ উদ্দিন মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৮টায় ঘটনাস্থলে পৌঁছে নিহত যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। তবে কি কারনে সে আত্মহত্যা করেছে সে ব্যাপারে নিহতের পরিবারের লোকজনের কাছ থেকে তাৎক্ষনিক কোন তথ্য পাওয়া যায়নি।






