ওসমানীনগরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১৭ জানুয়ারি ২০১৭, ১১:২৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে আগামী ৫ ফেব্রুয়ারি জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের উদ্যোগে আন্তর্জাতিক কিরাত সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে ৮টি দেশের বিশ্ব ক্বারী ছাহেবগণ উপস্থিত হবেন। উক্ত সম্মেলনকে সফল করে তুলতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদ হলে বালাগঞ্জ-ওসমানীনগর দুই উপজেলার জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ, মাদরাসার প্রধান ও ইমামগণকে নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, গোয়ালাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মানিক।
জালালিয়া আল কুরআন গবেষণা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা ছাদিকুর রহমান শিবলীর উপস্থাপনায় স্বাগত বক্তব্য রাখেন পরষিদের সভাপতি অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদেও চেয়ারম্যান আবদাল মিয়া, জালালিয়ার উপদেষ্ঠা সভাপতি আলহাজ আব্দুল মতিন চৌধুরী, বালাগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বোয়ালজুড় ইউনিয়নের চেয়ারম্যান আনহার মিয়া, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবদাল মিয়া, বালাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মুনিম, সৈয়দ আহমদ বহলুল, আলাউর রহমান আলা, আব্দুল জলিল, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, হাজী আজির উদ্দিন, হাজী সোনাফর আলী, হাজী ধন মিয়া, হাজী নুর হোসেন, হাজী রফিক উল্লাহ, হাজী আহছান উল্রাহ, কাপ্তান মিয়া, ইউপি সদস্য বেলাল মিয়া, জাহাঙ্গির আলম, হাজী পংকি মিয়া, মাওলানা আব্দুল মতিন গজনভী, ইমাম সমিতির সভাপতি কারী আবুল আবুল বশর, সাংবাদিক আবুল কালাম আজাদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সদস্য হাফিজ তৌরিছ আলী, সুলতান আহমদ, জুবায়ের আহমদ রাজু, মাওলানা আমিনুল ইসরাম, মাওলানা ওলিদুর রহমান, আব্দুল কুদ্দুছ প্রমূখ।






