কাল ওমরাহ পালনে সৌদি আরব যাচ্ছেন শায়খে গলমুকাপনি
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০১৭, ১১:১৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ পবিত্র ওমরাহ হজ্ব পালনের লক্ষে সৌদি আরবে যাচ্ছেন গলমুকাপন দারুসসুন্নাহ টাইটেল মাদ্রাসাল মুহতামিম, শায়খুল হাদিস আল্লামা আব্দুশ শহীদ গলমুকাপনি(দাঃ)। আগামি কাল সকাল ৮ টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সৌদীর উদ্দেশ্য রওয়ানা দেবেন। এবং আগামি ২৬ জানুয়ারী ওমরাহ পালন শেষে দেশে ফেরত আসবেন বলে জানা যায়। শায়খে গল্মুকাপনীর সফর সঙ্গি হিসেবে থাকছেন মাওঃ হাফিজ মোহাম্মদ হোসাইন,এবং হাফিজ ইউনুস আহমদ ।তিনি দেশে ও বিদেশে অবস্থানরত অসংখ্য ভক্ত মুরিদান ও দেশবাসীর নিকট দোয়া প্রার্থী।উল্লেখ্য যে, ইতিপুর্বে যে সকল ওয়াজ মাহফিল,তাফছির মাহফিল গুলি হযরতের ডায়রীভুক্ত রয়েছে, ঐ সকল মাহফিল গুলিতে প্রতিনিধিত্ব করবেন শায়খে গলমুকাপনির সুযোগ্য ছাহেবজাদা মাওঃ মুজাক্কির হোসাইন।






