শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৭, ৯:২৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরের প্রাচীন বিদ্যাপীঠ শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ১৩০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্র/ছাত্রী নিয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সালেহ আহমদের সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আব্দুল হক, জালাল আহমদ, আব্দুল মান্নান, জাহাঙ্গীর আলম, শামীম আহমদ, শফর আলী, মাজহারুল ইসলাম মনিক, খোর্শেদ আলম খান, সালেক আহম. রেজন আহমদ, আলী আছকর ফয়েজ, শাহ শামীম, মাহতাব উদ্দিন, বুলবুল চৌধুরী, সালিক মিয়া, হোসাইন আহমদ সিকন, রেজন আলী, রেজাউল করিম রিপন, বখতার আহমদ, নুর্শেদ আহমদ, শাহ মোর্শেদ আহমদ, জাকির আহমদ, রাসেল আহমদ, মো. কয়েছ মিয়া, আমির হোসেন, সুহিন আহমদ, জুনেদ আহমদ, সঞ্জয় সূত্রধর, সুলতান আহমদ, সামছু উদ্দিন, আক্তার হোসেন, সাকিহ শাহ ফরিদী, রাজিব আহমদ, আবুল মাহির, লায়েক রহমান প্রমুখ।






