শনিবার তাজপুর ও গোয়ালাবাজারে বিকেল তিনটা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৭, ১:৪৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
পল্লী বিদ্যুৎ সমিতি সিলেট-১ বালাগঞ্জ জোনাল অফিসের ৬ নম্বর ফিডারের আওতাধীন ওসমানীনগরের তাজপুর ও গোয়ালাবাজারে শনিবার সকাল সাতটা থেকে বিকেল তিনটা পর্যন্ত বিদ্যুৎ সঞ্চালন বন্ধ থাকবে। বিদ্যুতের লাইনের ওপর থাকা গাছের ডাল কাটা জনিত কারণে বিদ্যুতের সঞ্চালন বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছেন পল্লী বিদ্যুৎ সমিতি বালাগঞ্জ জোনাল অফিসের ডিজিএম জহিরুল ইসলাম।







