ওসমানীনগর উপজেলা ও তাজপুর কলেজ ছাত্রলীগের আনন্দ শুভাযাত্রা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৬ জানুয়ারি ২০১৭, ৪:২৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য শুভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার তাজপুর বাজারে ওসমানীনগর উপজেলা ও তাজপুর ডিগ্রি কলেজ ছাত্রলীগের উদ্যোগে এ শুভাযাত্রা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। শুভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আওয়ামীলীগের সদস্য আবদাল মিয়া, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক শহীদ চৌধুরী।
শুভাযাত্রায় সিলেট জেলা ও ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহ দলের বিভিন্ন অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিপুল পরিমান নেতা কর্মিরা অংশ গ্রহণ করে। পরে অতিথিসহ নেতৃবৃন্দরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।







