ওসমানীনগরে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র্যালী ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ০৪ জানুয়ারি ২০১৭, ৯:৫৮ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে বাংলাদেশ ছাত্রলীগের ৬৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা, র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার বিকেল ৪টায় স্থানীয় গোয়ালাবাজারে ওসমানীনগর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে র্যালী ও সমাবেশ সম্পন্ন হয়। ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ গোয়ালাবাজার থেকে শুরু হয়ে উত্তর গোয়ালাবাজারে এসে র্যালীটি শেষ হয়।
র্যালী শেষে সিলেট জেলা ছাত্রলীগ সদস্য নিপ্পন সূত্রধর’র সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগ সদস্য সুলতান হোসেন রাজুর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সম্পাদক শহীদ চৌধুরী, এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য তরুন আচার্য্য।
উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইউসুফ চৌঃ, ওসমানীনগর উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, উপজেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি জাকির হোসেন, জেলা ছাত্রলীগের সহ সভাপতি কিমরুল ইসলাম, গোয়ালাবাজার ইউনিয়ন যুবলীগ যুগ্ম আহব্বায়ক আব্দুস সামাদ, বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারণ সম্পাদক আবু বকর, ওসমানীনগর উপজেলা যুবলীগ নেতা বাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আমির হোসেন, যুবলীগ নেতা দিলবর আহমদ, জুনেদ আহমদ, লিটন দেব, শাহ আলম, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, উপজেলা ছাত্রলীগ নেতা দিলাল আহমদ, ফয়ছল আহমদ, সুহিন আহমদ, কাওছার আহমদ, সঞ্জয় সূত্রধর, শাওন দেব, নোমান উদ্দিন, রাজু চৌঃ, জাহেদ আহমদ, শ্যামল, আক্তার, নজরুল ইসলাম, শাকিল আহমদ টিটু, টিটু সূত্রধর, আব্দুল মোহাইমিন আভি, এমদাদুল ইসলাম হেলাল, রাকিব আহমদ, ফাহিম আহমদ, রাজু আহমদ, শাহরিয়া সিজিল, ইসহাক আহমদ, শুভ আহমদ, টিপু মিয়া, জন্টু সূত্রধর, ফয়ছল মিয়া, রফু মিয়া, রাসেল, হোসাইন আহমদ মিটু প্রমুখ।
সমাবেশ শেষে দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।






