ওসমানীনগরে শাহজালাল মাদ্রাসার দ্বিতীয় বর্ষে পদার্পন ও নতুন ক্যাম্পাস উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৭, ৮:০২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহকারি অধ্যাপক, সুপ্রীমকোর্ট মাজার মসজিদের খতীব ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী বলেছেন, শিশু-কিশোরদের সুশিক্ষা প্রদান করে প্রকৃত মানুষরূপে গড়ে তোলা অভিভাবকদের প্রধান লক্ষ্য। আর এ লক্ষ্য বাস্তবায়নের জন্য একটি আদর্শ শিক্ষা প্রতষ্ঠিানের গুরত্ব অনস্বীকার্য। সন্তান কেবল শিক্ষিত হলে কিংবা মেধাবী হলেই হবে না, তাকে চরিত্রবান হতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আধুনিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয়ে গড়ে ওঠা দ্বীনি প্রতিষ্ঠানই পারে এ প্রয়োজন পূরন করতে। এ জন্য আদর্শবান, সুদক্ষ শিক্ষকদের তত্ত্ববধায়ন প্রয়োজন।
ড. মাওলানা আহমদ হাসান চৌধুরী ফুলতলী গতকাল রোববার দুপুরে ওসমানীনগর উপজেলার শাহজালাল লতিফিয়া ক্যাডেট মাদরাসার দ্বিতীয় বর্ষে পদার্পন ও নতুন ক্যাম্পাস উদ্ভোধন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাদরাসার চেয়ারম্যান মাওলানা ছাদিকুর রহমান শিবলীর সভাপতিত্বে ও প্রিন্সিপাল মাওলানা হুমায়ুনুর রহমান লেখনের পরিচালনায় প্রধান আলোচক ছিলেন, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, প্রধান বক্তা ছিলেন, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রিয় সভাপতি মুহাম্মদ ফখরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান হাফিজ তৌরিছ আলী, বিশেষ অতিথি ছিলেন লতিফিয়া হিফযুল কুরআন মাদরাসা সিলেটের পরিচালক মাওলানা নজির আহমদ হেলাল, নর্থইস্ট ইউনিভারসিটির ইংরেজি লেকচারার মাওলানা নোমান আহমদ, সিলেট মহানগর তালামীযে সভাপতি এনাম উদ্দিন আহমদ, আলহাজ্ব আব্দুল মতিন চৌধুরী, হাজী সুনু মিয়া, মাওলানা আব্দুল মতিন গজনভী, সাংবাদিক আবুল কালাম আজাদ, ফুলতলী কামিল মাদরাসা প্রভাষক মাওলানা মুহিবুর হরমান, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার কাজী খলিলুর রহমান, মাওলানা আমিনুল ইসলাম, হাজী আব্দুল গফুর, মাহফুজ আহমদ দুলাল, শাহ মাছুম আহমদ, রাসেল আহমদ, মাওলানা খুরশেদ আলম, মাস্টার আব্দুল মুকিত, ইয়াওর আলী, মাওলানা ওলিদুর রহমান, দিলোয়ার হোসেন, হাজী পিয়ার আলী, কাজী মাওঃ আব্দুল বাছিত, হাফিজ জুবায়ের আহমদ রাজু, সুলতান আহমদ, মাজহারুল ইসলাম, আব্দুল কুদ্দুছ, শাফির আহমদ, শিপলু আহমদ, সুমন মিয়া, সালেহ আহমদ, আব্দুস সালাম, রুমেল খান, মাওলানা আব্দুল আউয়াল, হাফিজ আব্দুল আলিম, মাওলানা আব্দাল মিয়া, আং আমিন প্রমূখ।







