ওসমানীনগরে বাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৭, ৯:৪২ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে বাসের ধাক্কায় হাজী রজাক মিয়া(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তিনি উপজেলার তাজপুর ইউপির আমিপুর গ্রামের বাসিন্দা। গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার তাজপুর কদম তলায় দূর্ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, শনিবার রাতে তিনি তাজপুর কদম তলায় অনুষ্ঠিতব্য ওয়াজ মাহফিলে যেতে মহাসড়ক পারাপারের সময় একটি অজ্ঞাতনামা বাস রজাক মিয়া ধাক্কা দিলে তিনি গুরতর আহত হন। স্থানীয়রা আহত বৃদ্ধকে উদ্ধার কওে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।







