জেলা পরিষদ চেয়ারম্যানকে ওসমানীনগর আ’লীগের ফুলেল শুভেচ্ছা
প্রকাশিত হয়েছে : ৩০ ডিসেম্বর ২০১৬, ২:৪৪ অপরাহ্ণ
সুরমা নিউজ: সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানকে ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে সিলেট শহরস্থ লুৎফুর রহমানের প্রধান নির্বাচনী কার্যালয়ে তাকে ফুলের শুভেচ্ছা জানান ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দরা। এ সময় নবনির্বাচিত চেয়ারম্যান লুৎফুর রহমানের হাতে ফুল তুলে দেন ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগরে সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, উপজেলা আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ, সাইয়্যিদ আহমদ বহলুল, মামুর রশিদ খলকু ও আব্দুল মতিন জায়গীরদার প্রমুখ।






