ওসমানীনগরে শিক্ষা অফিসের কার্যক্রম চালুর দাবিতে গোয়ালাবাজারে মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ১৭ ডিসেম্বর ২০১৬, ৫:৩৩ অপরাহ্ণ
সুরমা নিউজঃ ওসমানীনগর উপজেলা শিক্ষা অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর দাবিতে আজ শনিবার বিকেলে মানববন্ধন কর্মসূচী পালন করেছেন শিক্ষকরা।
উপজেলার গোয়ালাবাজারে সিলেট-ঢাকা মহাসড়কের ওপর শিক্ষক-শিক্ষিকা ও সুশীল সমাজের ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীতে ওসমানীগরের ১১০ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ নেন।
মানববন্ধন কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবুল লেইছ, ব্যবসায়ী নেতা মহসিন রাজা চৌধুরী মিফতা, আব্দুল মুমিন, প্রধান শিক্ষক ওয়েছ আহমদ চৌধুরী, স্বপন কুমার দাস, সাইফুল ইসলাম, আবুল কালাম আজাদ, আতাউর রহমান, অজিত চন্দ্র দে, মহেশ দাস, বাবুল চন্দ্র দাস, শাহানারা ইয়াসমিন, রাজনা বেগম, তোরণ মিয়া, আব্দুর রব, সালেহ আহমদ আলতাফ হোসেন, রাজেন্দ্র গুপ্ত, আব্দুর রহমান, শংকর কুমার দাস, যুবলীগ নেতা দিলদার আলী, ব্যবসায়ী আব্দুল গফফার,সহকারি শিক্ষক প্রাণেশ দাশ, আতিকুর রহমান, সিরাজুল ইসলাম, অজয় কুমার দে, চান মিয়া, মনোজ দাশ, সন্তোষ দেব, সুজিত সূত্রধর, মতি গুপ্ত, শিহাব আহমদ, মলয় কুমার দেব, অজিত কুমার পাল, মালেক আহমদ, মাসুদ আহমদ প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে স্বতন্ত্র উপজেলা হিসেবে ওসমানীনগর উপজেলার দাপ্তরিক কার্যক্রম শুরু হলেও এখনো শিক্ষা অফিসের কার্যক্রম চালু হয়নি। যার কারণে প্রায় ২০-২৫ কি.মি. দূরবর্তী বালাগঞ্জ উপজেলায় গিয়ে শিক্ষকদের অফিসের কার্যক্রম সম্পন্ন করতে হয়। নতুন বছরের শুরু থেকে ওসমানীনগর উপজেলায় শিক্ষা অফিসের পূর্ণাঙ্গ কার্যক্রম চালুর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান বক্তারা।






