লন্ডনে সন্ত্রাসী হামলা : গ্রেফতার ১২ জনের মধ্য ৭ জনই নারী
প্রকাশিত হয়েছে : ০৫ জুন ২০১৭, ৫:৪৬ অপরাহ্ণ
লন্ডন অফিসঃ পূর্ব লন্ডনের বার্কিং এলাকায় হামলাকারীদের একজনের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে। এর পর ওই এলাকা থেকে যে ১২ জনকে গ্রেফতার করেছে, তার মধ্যে সাত জনই নারী।
ব্রিটেনের পুলিশ লন্ডন হামলার জন্য দায়ী তিন ব্যক্তির পরিচয় শনাক্ত করেছে। নিহতদের মধ্যে একজন ফরাসি ও এক কানাডার নাগরিক রয়েছেন। তবে ওই তিন ব্যক্তির নাম প্রকাশ করেনি পুলিশ।
শনিবার রাতের লন্ডন ব্রিজে সন্ত্রাসী হামলায় হামলায় সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের মতো। ওই সময় পুলিশের গুলিতে তিন সন্দেহভাজন হামলাকারী নিহত হয়।








