আবারো রক্তাক্ত লন্ডন : নিরাপদে থাকলেও শঙ্কায় বাংলাদেশিরা
প্রকাশিত হয়েছে : ০৪ জুন ২০১৭, ১২:৫৪ অপরাহ্ণ
আহমেদ রেজা, লন্ডন থেকে:
আবারো রক্তাক্ত লন্ডন। স্থানীয় সময় শনিবার রাত ১০টা ৮ মিনিটে আবারো চালানো হয়েছে সন্ত্রাসী হামলা। এতে মোট ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে ৬ জন সাধারণ মানুষ। পুলিশ হামলাকারী তিন জনকে গুলি করে হত্যা করেছে। তবে তাদের পরিচয় পাওয়া যায় নি। সন্ত্রাসী হামলার ঘটনায় এখনও পর্যন্ত কোনও বাংলাদেশি হতাহতের খবর পাওয়া যায়নি বলে। হতাহতদের মধ্যে না থাকলেও চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন এ সকল প্রবাসীরা। বাংলাদেশিকে একা পেলে হেনস্থা করার অজানা আতঙ্ক এ বাঙালি কমিউনিটিতে। ম্যানচেস্টারে হামলার মূল সন্দেহভাজন মুসলিম তারপর এখন লন্ডনে হামলা। এ ঘটনার পর মুসলিম প্রবাসীরা বিদ্বেষমূলক আচরণের শিকার হতে পারেন বলেও আশঙ্কা করছেন।
লন্ডনে বাংলাদেশিদের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মানসিক চাপে পড়েছেন এ সকল প্রবাসীরা। এদিকে লন্ডনের মেয়র সাদিক খান লন্ডনবাসী ও পর্যটকদের মাথা ঠান্ডা রেখে নজরদারি বাড়াতে বলেছেন।







