ওসমানীনগরে তাজপুর কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রকাশিত হয়েছে : ২৬ মে ২০১৭, ৮:০৬ অপরাহ্ণ
সুরমা নিউজঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে পুলিশী তল্লাশির প্রতিবাদ, ইলিয়াস আলীর সন্ধান দাবি, ওসমানীগরের গোয়ালা বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ ও গোয়ালা বাজার ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক ইসলাম উদ্দিনের নি:শর্ত মুক্তির দাবিতে তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়। আজ শুক্রবার বিকেলে উপজেলার দক্ষিন গোয়ালা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু করে সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিন করে নেতাকর্মীরা এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজান আলীর সভাপতিত্বে ও কলেজ ছাত্রদল নেতা অপু আহমদ ও ফেরদৌস বকসের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি নেতা শাহাব উদ্দিন সোহেল, বিএনপি নেতা নুনু মিয়া, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রকিব আলী, আতিকুল আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা কবির খান, উপজেলা ছাত্রদল নেতা রাজু আহমদ, খালেদ আহমদ, রেজন আহমদ, মুক্তাদির আহমদ, কলেজ ছাত্রদল নেতা হিফজুর রহমান নাহিদ, ওয়েছ আহমদ, ফাহিম আহমদ, জাকির আহমদ, আলমগীর আহমদ, মনর মিয়া, ইলিয়াস আলী, সাবরান আহমদ, এমদাদ আহমদ, মারজার মিয়া, বিলাল আহমদ, উপজেলা ছাত্রদল নেতা হারুন মিয়া, ফুল মিয়া, জিয়া উদ্দিন, পারভেজ আহমদ ও সাইদুর রহমান সাইদ প্রমুখ।সমাবশে বক্তারা বলেন, বর্তমান ফেসিস্ট সরকার আমাদের প্রানপ্রিয় নেতা এম ইলিয়াস আলীকে গুম নামক কারাগারে আটকে রেখে বিএনপির ও অঙ্গ সংগঠনের নেতাকর্মেিদরকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে হয়রাণী করা হচ্ছে। অনতিবিলম্ভে এম ইলিয়াস আলীর সন্ধান সহ বিএনপি নেতা সৈয়দ কওছর আহমদ ও যুবদল নেতা ইসলাম উদ্দিনকে মুক্তি দিতে হবে।অন্যতায় তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আন্দোলন অব্যাহত থাকবে।







