গোয়ালাবাজার ইউপি ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ১:১০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে তল্লাশীর প্রতিবাদে ও গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমেদ’র নি:শর্ত মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল অনুষ্টিত হয়েছে। গতকাল বুধবার গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগরের গোয়ালাবাজার এলাকায় মিছিলটি সম্পন্ন হয়।
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন- উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা কবির খাঁন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য জুয়েল আহমেদ, গোয়ালাবাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফয়জুল হক, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য রুমেল আহমেদ, কলেজ ছাত্রদল নেতা মিটু আহমেদ, পাপ্পু, আরজু, রুজেল, মান্না, শাকিল, সিহাব, ইউনিয়ন ছাত্রদল নেতা আবদিন, হিমেল, ইমন, সুজন, শাকিল, নুরুল, আমিন, রাসেদ, আদির, পারেস, ফাহিম, তারেক, ফকরুল, সাইদুল, নাসির, আলামিন, আনুর, তারেক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি






