ওসমানীনগরে মরহুম আব্দুল নূরের ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৭, ২:৫৮ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
ওসমানীনগর উপজেলার সোনাতিতা (ফকির পাড়া) গ্রামের বিশিষ্ট মুরব্বী, শিক্ষানুরাগী ও ফকির পাড়া জামে মসজিদের মোতাওয়াল্লি মরহুম আলহাজ্ব আব্দুল নূরের ইসালে সওয়াব মাহফিল সম্পন্ন হয়েছে। গত ১৬ মে মঙ্গলবার মরহুমের গ্রামের বাড়িতে কোরআনে খতম, ইসালে সওয়াব ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় আলেম ওলামা, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাধারন মানুষ অংশ নেন। তারা সকলেই মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। তারা বলেন, মরহুম আব্দুল নূর সমাজের একজন গুনী ও নিবেদিতপ্রান ব্যক্তি ছিলেন। তার মাধ্যমে সমাজ উপকৃত হয়েছে। অসংখ্য ভালো কাজের মাধ্যমে তিনি স্থানীয় এলাকায় দৃষ্টান্ত রেখে গেছেন। মরহুম আব্দুল নূর ওসমানীনগরের তাজপুর কদমতলার বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী ও কদমতলা ব্যবসায়ী সমিতির ট্রেজারার ছিলেন।
উল্লেখ্য, গত ৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর। তিনি ৫ ছেলে, নাতী নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। ছেলেদের মধ্যে দয়ামীর হাই স্কুলের প্রাক্তন শিক্ষক, লন্ডন প্রবাসী ও স্থানীয় কমিউনিটি নেতা অধ্যাপক মোহাম্মদ শাহজাহান। অপর ছেলে আনিছুজ্জামান সেলিম ওসমানীনগর যুবলীগ নেতা।






