ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৫ মে ২০১৭, ৫:৩১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে তনু মিয়া (২৬) নামের এক ব্যক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে পশ্চিম পৈলনপুর ইউপির কোণাপাড়া গ্রামের মৃত আতিব উল্যার ছেলে। রবিবার রাত সাড়ে দশটার দিকে নিজ বসত ঘরে ঘটনাটি ঘটে। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে সুরমানিউজকে বলেন, আত্মহত্যার কারণ জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।






