ওসমানীনগরে বিশ্ব মা দিবস পালিত
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৭, ৭:৪৫ অপরাহ্ণ
ষ্টাফ রিপোর্টার:
ওসমানীনগরে বিশ্ব মা দিবস পালিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার বিকেলে উপজেলা লাল কৈলাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা গৌরাঙ্গ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে ও আলম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন। বিশেষ অতিথির বক্তব্য রাওেসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, লাল কৈলাশ সরকারী প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শ্যামলী রাণী দত্ত। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সদস্য ও মানবজমিন পত্রিকার ওসমানীনগর প্রতিনিধি সাংবাদিক জয়নাল আবেদীন, সহযোগী সদস্য ও দৈনিক ঢাকা প্রতিদিনের ওসমানীনগর প্রতিনিধি কবির আহমদ ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা সিলেট জেলা শাখার সমাজ সেবা সম্পাদক রিপন দেব প্রমূখ।






