ওসমানীনগরে কিশোরের আত্মহত্যা
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৭, ৭:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে গলায় ফাঁস দিয়ে সুমন মিয়া(১৪) নামের মানষিক বিকারগ্রস্ত এক কিশোর আত্মহত্যা করেছে। রোববার সকাল ১১টার দিকে সুমন তার বসত ঘরের আড়ার সাথে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। মৃত সুমন উপজেলার সাদীপুর ইউনিয়নের দক্ষিণ কালনীচর গ্রামের হাফিজ মিয়ার ছেলে। খবর পেয়ে পুলিশ রোববার সাড়ে ১২টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সুমন মানষিক রোগী বলে তার পিতা হাফিজ মিয়া ও ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা নিশ্চিত করেছেন।






