সিলেট থেকে উমরপুর ইউনিয়নের মেম্বার আখলু আটক
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ৩:২৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃওসমানীনগরের উমরপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের মেম্বার মাহফুজুল হক আখলুকে আটক করেছে পুলিশ। রবিবার বেলা পৌণে ২টার দিকে সুবিদবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
কোতোয়ালী থানার ওসি গৌসুল হোসেন জানান- জিজ্ঞাসাবাদের জন্য মাহফুজুল হককে আটক করা হয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে কোন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সেটি বলেননি ওসি। জানা গেছে, মাহফুজুল হক আখলুর বিরুদ্ধে ওসমানীনগর থানায় একটি মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার করা হতে পারে।






