ওসমানীনগর থানার ওসির বিদায় নতুন ওসির যোগদান
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ৫:৫৫ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী বদলীজনিত কারণে ওসমানীনগর থানা থেকে বিদায় নিয়েছেন। তাঁর স্থলে সদ্য প্রদায়নকৃত ওসি মোহাম্মদ সহিদ উল্যা যোগদান করেছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে বিদায়ী ওসি মোহাম্মদ আব্দুল আউয়াল চৌধুরী নবাগত ওসি সহিদ উল্যার হাতে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর কালে উপস্থিত ছিলেন, ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম, সেকেন্ড অফিসার রমা প্রসাদ চক্রবর্তী সহ থানার সকল পুলিশ কর্মকর্তা বৃন্দ। গত ২মে সিলেট পুলিশ সুপারের কার্যালয়ের ৩২ নং আদেশে ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীকে পুলিশ সুপারের কার্যালয়ের অফিসার ইনচার্জ এলআই বিজিবি শাখায় বদলী ও বিভাগীয় পুলিশ হাসপাতালের পরিদর্শক(নিরস্ত্র) মোহাম্মদ সহিদ উল্যাকে ওসমানীনগর থানার পরিদর্শক পদে পদায়ন করা হয়। গোয়াইনঘাট থানার ওসি হিসেবে সফলথার সাথে দায়িত্ব পালন কালে আব্দুল আউয়াল চৌধুরীকে ওসমানীনগরের এক ক্রান্তি লগ্নে তাঁকে ওসমানীনগর থানায় ওসি হিসেবে পদায়ন করা হয়। গত ২০১৬ সালের ১৫ জানুয়ারী তিনি ওসমানীনগর থানায় যোগদান করেন। দীর্ঘ ১৬ মাস অত্যন্ত দক্ষতার সাথে ওসমানীনগররের আইন শৃংখলা রক্ষা সহ দায়িত্ব পালন করেন। ওসমানীনগরে থাকা কালে দক্ষতার সাথে দায়িত্ব পালনের জন্য ওসি আব্দুল আউয়াল চৌধুরী আইজিপি পদক পুরস্কারে ভুষিত হন।








