তাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৭, ১২:১৭ পূর্বাহ্ণ
অদ্য রোজ বৃ্হস্পতিবার ২০শে মার্চ বিকাল ৩ ঘটিকা সময় স্থানীয় তাজপুর বাজারে সঠিক নেতৃত্বের মাধ্যমে তাজপুর ইউনিয়ন যুবলীগের কমিটি গঠন করায় ওসমানী নগর উপজেলা যুবলীগ নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে এক বিরাট আনন্দ মিছিল তাজপুর ইউনিয়ন যুবলীগের উদ্যোগে অনুষ্ঠিত হয়। প্রায় সহস্রাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে মিছিলটি তাজপুর বাজার থেকে কদমতলা প্রদক্ষিণ শেষে এক পথ সভা অনুষ্ঠিত হয়। নব গঠিত তাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমানের পরিচালনায় পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, সাংগঠনিক সম্পাদক সুহেল মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক সেবুল মিয়া, জাহেদ আহমেদ সুমন, অজিত সূত্রধর, রুহেল আহমদ , শামসুল ইসলাম, আমিরুল ইসলাম খান, ছাত্রলীগ নেতা মিজানুর রহমান, যুবলীগ নেতা শেখ ফরুখ আহমেদ, তুরন মিয়া, তাহের মিয়া মঞ্জুর হোসেন, সাজেদুল হক জগলু, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মজনু মিয়া, সুহেল আহমেদ, সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ, সাদেক মিয়া, মিজান আহমেদ সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রিপন আহমেদ, শাহিন আহমেদ, আনোয়ার আলী, শাহেদ আহমেদ, জাকির আহমেদ, আঙ্গুর মিয়া ফয়সল আহমেদ, রাসেল আহমেদ, কাওছার আহমেদ, পিন্টু, রায়হান, নিপ্পন প্রমুখ। বিজ্ঞপ্তি






