ওসমানীনগরে নির্বাচন ২৫ এপ্রিল
প্রকাশিত হয়েছে : ১৩ এপ্রিল ২০১৭, ৯:০৯ অপরাহ্ণ
সুরমা নিউজঃ আগামী ২৫ এপ্রিল অনুষ্টিত হবে জেলা পরিষদ ৮ নম্বর ওয়ার্ডের (ওসমানীনগর) সদস্য পদে নির্বাচন । নির্বাচন কমিশন কর্তৃক বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তার দপ্তরে এ সংক্রান্ত এটি পত্র এসেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। উচ্চ আদালতের রায় বাস্থবায়নের লক্ষ্যে সিলেট জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে স্থগিতকৃত ৮ নম্বর ওয়ার্ড ওসমানীনগরে নির্বাচনের কার্যক্রম শুরু করেছেন নির্বাচন কমিশন সংশ্লিরা।
জানা যায়, সিলেট জেলা পরিষদ নির্বাচনে গত বছরের ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সদস্য পদে ৮ নম্বর ওর্য়াড (ওসমানীনগর) সৈয়দ এনামুল হক (এনাম পীর) সহ ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটানিং কর্মকর্তা। নিজের প্রার্থীতা বাতিলের বৈধ্যতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে নির্বাচনী রিট পিটিশন ( ঝণখ ০৬ /২০১৬) দায়ের করেন ওসমানীনগরে সৈয়দ এনামুল হক। উক্ত পিটিশনের শুনানী শেষে গত বছরের ১৪ই ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওর্য়াড (ওসমানীনগর) সদস্য পদে সৈয়দ এনামুল হক (এনাম পীর) কে অংশ গ্রহনের সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রদান করেন হাই কোর্ট বিভাগ। উক্ত রায়ের প্রেক্ষিতে এনামুল হকের মনোনয়নের বৈধতা দিয়ে নির্বাচনে অংশ গ্রহন করা সুযোগ প্রদান করে নির্বাচন কমিশন। পাশাপাশি হাইকোর্টের এ রায়ের বিপক্ষে সুপ্রিম কোর্ট বিভাগে লিভ টু আপিল দায়ের করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়েরকৃত লিভ টু আপিল আবেদন দায়েরে ভিত্তিত্বে সিলেট জেলা পরিষদের ৮ নম্বর-ওর্য়ার্ড (ওসমানীনগর) সদস্য পদের নির্বার্চন স্থগিত করে দেয় কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক দায়েরকৃত লিভ টু আপিলের শুনানি শেষে চলতি বছরের ফেব্রয়ারী মাসের প্রথম দিকে আদালতের বিচারপতি শেখ হাসান আরিফ ও মোহাম্মদ খিজির আহমদ চৌধুরী গঠিত ব্রেঞ্চ হাইকোর্টের দেয়া রায়কে বহাল রেখে নির্বাচন কার্যক্রম বাস্থবায়ন করার জন্য নির্বাচন কমিশনকে নিদের্শ প্রদান করেন। ফলে উচ্চ আদালতের দেয়া রায়ের বাস্থবায়নের জন্য আগামী ২৫ এপ্রিল ৮ নম্বর ওর্য়াড ওসমানীনগরে সদস্য পদে নির্বাচন অনুষ্টিত করার ঘোষনা দিয়েছে কমিশন।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, নির্বাচন কমিশন কর্তৃক এ সংক্রান্ত একটি চিটি এসেছে বলে উপজেলা নির্বাচন কর্মকর্তা আমাকে অবহিত করেছেন।






