তাজপুর ইউনিয়ন যুবলীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৭, ১১:৩৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
গতকাল সোমবার রাত ৮ ঘটিকায় ওসমানীনগরের তাজপুর কদমতলায় বন্ধন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে তাজপুর ইউনিয়ন যুবলীগের নব নির্বাচিত কমিটির সদস্যদের পরিচিতি অনুষ্ঠান ও আলোচনা সভা। তাজপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শাহিন আহমেদের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ফয়সল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউপি যুবলীগ নেত্রী বৃন্দরা। এই সময় তারা ধন্যবাদ জানান উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা যুবলীগের অন্যান্য নেত্রী বৃন্দের প্রতিও ধন্যবাদ জানানো তারা। সেই সাথে আরো বলেন, আগামীতে প্রধানমন্ত্রী দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে সবাইকে এক হয়ে কাজ করতে আহবান জানান এবং ভবিষ্যতে যেকোন আন্দোলন সংগ্রামে হাতে হাত রেখে চলার জন্য প্রত্যয় ব্যক্ত করেন।






