ওসমানীনগরের ফটোগ্রাফার রেজাউল : যার ছবিতে আছে শৈল্পিকতা আর সৃজনশীলতা
প্রকাশিত হয়েছে : ১৪ ফেব্রুয়ারি ২০১৭, ৩:১৯ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ছবি তোলা বা ফটোগ্রাফিকে পেশা হিসেবে ভেবে নেয়া এখন অনেকটাই স্বাভাবিক। অথচ কয়েক বছর আগেও তা ছিল একেবারেই অকল্পনীয়। নতুন কিছুকে সহজভাবে গ্রহণ করার ক্ষমতা রয়েছে তরুণদের মধ্যে। এমনি একজন তরুণ বালাগঞ্জ থানার বোয়ালজুর ইউনিয়নের নশিরপুর গ্রামের ছেলে রেজাউল হক। নতুন কিছুতে নিজেকে মানিয়ে নিয়ে জয়কে ছিনিয়ে আনার সাহস আছে রেজাউলের। একসময় ছিলেন শখের ফটোগ্রাফার। যখনি সুযোগ পেতেন ফটোগ্রাফিতে নিজেকে জড়িয়ে দিতেন। একটা সময় ফটোগ্রাফিকে যতটা সময় দিয়েছেন, ততই যেন ভালোবেসেছেন। যার ফলে ফটোগ্রাফি বলতে তাঁর ছবিতে এখন সৃজনশীলতা। আছে অগাধ ভালোবাসা।
বর্তমান সময়ে বালাগঞ্জ-ওসমানীনগরের একজন ভালো ফটোগ্রাফার হিসেবেই পরিচিতি। তাঁর ছবিতে আছে শৈল্পিকতা আর সৃজনশীলতা। রেজাউল হক ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি আগ্রহী ছিলেন, তার শখ ছিল ছবি তোলা, তার শখ এখন পুরোটাই পেশা। সৃজনশীল মেধা আজ থাকে গড়ে তুলেছে একজন দক্ষ ফটোগ্রাফার।
বালাগঞ্জ থানার চান্দাইর পাড়া উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিষয় থেকে এসএসসি পাশ করার পর ভর্তি হন সিলেটের মদন মোহন কলেজে। রেজাউল ব্যবসায় বিভাগ থেকে এইচএসসি পাশ করে বর্তমানে এমসি কলেজে বিএসএস ২য় বর্ষে লেখাপড়া করছেন। লেখাপড়ার পাশাপাশি তিনি ফটোগ্রাফি কাজ করে থাকেন। ওয়েডিং ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, ফ্যাশন ইত্যাদি ফটোগ্রাফি করে ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছেন। তিনি বর্তমান সময়ে কয়েকটি প্রতিষ্টানের অফিশিয়াল ফটোগ্রাফার হিসেবেও আছেন।
ইতিমধ্যে ওসমানীনগরে প্রথমবারের মত তরুণদের নিয়ে তৈরী করতে যাচ্ছেন ফ্যাশন ম্যাগাজিন। ম্যাগাজিনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে বলে জানান রেজাউল।
তিনি বলেন, যারা আমার ফটোগ্রাফি পছন্দ করেন, তারা সবসময় পাশে থেকে অনুপ্রেরণা দিবেন, এছাড়া আমি ক্ষুদ্র একজন ফটোগ্রাফার কিন্তু ভালো কাজ উপহার দিতে চেষ্টা করি সবসময়। আর সবাই আমার জন্য দোআ করবেন।
রেজাউল হকের ফটোগ্রাফি পেইজ >>>
https://www.facebook.com/Rezaaa-Photography-344919092357741/






