ওসমানীনগরে আ.লীগের ৩২ প্রার্থীর দলীয় মনোনয়নপত্র সংগ্রহ
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২:০৬ পূর্বাহ্ণ
বিশেষ প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একাধিক প্রার্থী চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
শনিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে সিলেট জেলা আ‘লীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্ভাব্য দলীয় প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ ও আবেদন জমা নেয়া হয়। সভায় চেয়ারম্যান পদে ১২জন, ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী দলীয় মনোনয়ন সংগ্রহ করেন ও আবেদন জমা দেন। সভায় দলীয় মনোনয়নের জন্য জমাদানকারী প্রার্থীদের মধ্যে অনেকে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের নির্ভর করে নিজের প্রার্থীতার ব্যাপারে সিন্ধান্ত নিবেন বলে মতামত জানিয়েছেন।
আওয়ামীলীগের সম্ভাব্য চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে যারা আলোচনায় রয়েছেন, সিলেট জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সাধারন সম্পাদক আফজালুর রহমান নাজলু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেল, যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্চাসেবকলীগের সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক। ভাইস চেয়ারম্যান পদে-আলোচনায় রয়েছেন যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, তাজপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি জুবায়ের আহমদ শাহীন প্রমুখ। মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য হোছনা বেগম ও ছানারা বেগম প্রমুখ।
আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন পত্র বিতরণের পর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় সম্ভাব্য দলীয় প্রার্থীদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ আলী দুলাল, এডভোকেট মাহফুজুর রহমান, এডভোকেট নাসির উদ্দিন খান, সৈয়দ এফতার হোসেন পিয়ার, সাইফুল ইসলাম রুহেল , জগলু চৌধুরী, মোস্তাক আহমদ পলাশ। বক্তব্য রাখেন কবির উদ্দিন আহমদ, আব্দুল মতিন চৌধুরী, আব্দুল হামিদ, পিনাক পানি ভট্টাচার্য প্রমুখ।






