ওসমানীনগরে সাজাপ্রাপ্ত সহ ৮ আসামী গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ২:১০ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত সহ আসামীকে ৮ গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত শনিবার দিনগত রাতের উপজেলার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলার দত্তগ্রামের নিপেন্দ্র কুমার ধরের ছেলে সাজাপ্রাপ্ত নিতাই লাল ধর ও কালাসারা দত্ত গ্রামের বিনোদ রায়ের ছেলে অশোক রায়। ওসমানীনগর উপজেলার এওলাতৈল গ্রামের রাশিদ উল্লার ছেলে হাছন মিয়া, তাহির আলীর ছেলে সানাউর আলী, ঘোষগাও গ্রামের মেরাব আলীর ছেলে রোশন মিয়া ও জাহাঙ্গীর আলম, নেত্রকোনা বেয়ার হাটির আজিজ মিয়ার ছেলে সজীব মিয়া ও একই এলাকার দুলু মিয়ার ছেলে আরাধন।
ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী গ্রেফতারকৃতদের গতকাল রোববার দুপুরে জেল হাজতে প্রেরণ করেছেন বলে নিশ্চিত করেছেন।






