ওসমানীনগরের দয়ামীর থেকে ২২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
প্রকাশিত হয়েছে : ০৩ ফেব্রুয়ারি ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ ওসমানীনগরের দয়ামীরে পুলিশের এক অভিযানে ২২ পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। বুধবার (১ ফেব্রুয়ারি) পুলিশ সুপার মো. মনিরুজ্জামানের নির্দেশে গোয়েন্দা শাখার এসআই মো. মশিউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ইমরান হোসেন হাওলাদার (২৩)। সে বাগেরহাট জেলার কচুয়া থানার ঝালডাঙ্গা গ্রামের মৃত আলী হায়দারের ছেলে।
এসআই মশিউর রহমান বাদী হয়ে ওসমানীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে আদালতে সোপর্দ করেছেন। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ হাজার ৪০০ টাকা।
সিলেট জেলার পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, মাদকের করাল গ্রাস হতে যুব সমাজকে রক্ষার স্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।






