ওসমানীনগরে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মধ্যে শীত বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৮ জানুয়ারি ২০১৭, ৯:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা ১৯৭১ সালে শহীদ পরিবারের সদস্য ও অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুর একটার দিকে সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে উপজেলার বুরুঙ্গা উচ্চ বিদ্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরণ করেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ।
বুরুঙ্গা ইউপি চেয়ারম্যান খালেক আহমদ লটইর সভাপতিত্বে ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলুর পরিচালনায় বস্ত্র বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা ওসমানীনগর উপজেলা আ’লীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল আহমদ কনা, উমরপুর ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়িা, শিক্ষক প্রীতি রঞ্জন চৌধুরী, ওসমানীনগর উপজেলঅ আ’লীগ নেতা পিনাক পানি ভট্রাচার্য, বুরুঙ্গা ইউপি আ’লীগ সভাপতি সিরাজ বখত উকিল, সাধারণ সম্পাদক আব্দুর রউফ, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারী শামসুল ইসলাম মিলন, ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি চঞ্চল পাল, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পংকজ পুরকায়স্থ, ওসমানীনগর উপজেলা যুবলীগের সহ-সভাপতি আরিজ আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমূখ। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের ৯৫জন এবং ১০৫জন গরীব অসহায় সহ ২০০ জনের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর হাতে নির্মম ভাবে শহীদদের গণ কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।







