ওসমানীনগরে পিকআপের ধাক্কায় বৃদ্ধ নিহত
প্রকাশিত হয়েছে : ০৭ জানুয়ারি ২০১৭, ১:২১ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে পিকআপের ধাক্কায় হরেন্দ্র বিশ্বাস(৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের কুরুয়াবাজারে দুর্ঘটনাটি ঘটে। নিহত হরেন্দ্র উপজেলার দয়ামীর ইউপির কুরুয়া উত্তরপাড়া গ্রামের বাসিন্দা।
তাজপুর ফায়ার ব্রিগেড ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে হরেন্দ্র বিশ্বাস মহাসড়ক পারাপারের সময় সিলেটগামী দ্রুতগতির একটি অজ্ঞাতনামা পিকআপ হরেন্দ্রকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় হরেন্দ্রকে তাজপুর ফায়ার ব্রিগেডের সদস্যরা সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
তাজপুর ফায়ার ব্রিগেডের টিমলিডার মজনু মিয়া বৃদ্ধ হরেন্দ্র নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।






