ওসমানীনগরে যুবদল নেতার মৃত্যু : দাফন সম্পন্ন, উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শোক
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০১৭, ২:১৭ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক জুনেল মিয়া আর নেই। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গতকাল শনিবার বেলা ৩টা ৩৫ মিনিটে তাঁর হিজলশাস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ রবিবার বিকেল ৩ টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এদিকে তাঁর মৃত্যুসংবাদ ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কেউই মেনে নিতে পারছেন না সর্বমহলে পরিচিত এমন সজ্জন, সদালাপী ব্যক্তির আকস্মিক মৃত্যু।
জুনেল আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, যুবদল আহব্বায়ক নজরুল ইসলাম। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ছাত্রদলের শোক:
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহব্বায়ক জুনেল মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সিনিয়র যুগ্ন-আহবায়ক কবির আহমদ, সদস্যসচিব- রায়হান আহমদ, যুগ্ন-আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কামরুল, জাহাংগীর মিয়া, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী শফি, মনসুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, আতিকুল আলম, আমিনুর রহমান আমিন, কয়েছ আহমদ, এমদাদ আলী, হাবিব চৌধুরী, রমজান আলী, সাবাজ আহমদ, আল-আমিন রাজ।
যুবদলের শোক:
জুনেল মিয়ার অকাল মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এক বিবৃতিতে তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন
আহবায়ক সিপু মিয়া, যুগ্ম আহবায়ক জাকির হুসেন বদরুল, ইমরান আহমদ মিন্টু, রেজওয়ান আহমদ, মিছবা আহমদ,ফজর আলি,ছানু মিয়া,খলকু মিয়া,ইসমাইল, মানিক মিয়া, কয়ছর মিয়া, সুহেল মিয়া, রুসন আলি, আব্দুল মুকিত। বিজ্ঞপ্তি






