ওসমানীনগরে এনআরবি ব্যাংকের কম্বল বিতরণ
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৭, ৮:০৫ অপরাহ্ণ
সুরমা নিউজ :
সিলেটের ওসমানীনগরে এনআরবি ব্যাংকের উদ্দ্যোগে অসহায় ও শীতার্র্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। আজ রোববার দুপুর ২টায় উপজেলার তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ে উপজেলার বিভিন্ন এলাকার ৮ শতাধিক গরীব ও অসহায় শীতার্থ মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। ব্যাংকের পরিচালক রবিন পালের সভাপতিত্বে ও এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক আরিফ হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান হিসেবে বক্তব্য রাখেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলী, এনআরবি ব্যাংকের পরিচালক সেলিম চৌধুরীর পিতা আব্দুল মতিন চৌধুরী, ওসমানীনগর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, ওসমানীনগর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সত্যেন্দ্র কুমার দেব, মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও ওসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি চঞ্চল পাল প্রমুখ। অনুষ্ঠানে শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন মাওলানা আব্দুল মান্নান। অনষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, উপজেলা আওয়ামীলীগ নেতা চয়ন পাল, সাবেক ছাত্র নেতা লুৎফুর রহমান, ওসমানীনগর উপজেলা যুবলীগের সহ সভাপতি আরিজ আলী






