ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিনের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জুলাই ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ

ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে টাইফয়েড ভ্যাকসিন ক্যাম্পেইন ২০২৫ এর অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা নির্বাহী অফিসার জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও এম টি ইপি আই নিউটন ধরের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মঈনুল আহসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, ওসমানীনগর থানার ওসি তদন্ত এস এম মাহমুদ হাসান রিপন, উপজেলা সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাল্গুনী ভট্টাচার্য্য, WHO প্রতিনিধি ডাঃ মোঃ ফজলুল কাদের, মেডিক্যাল অফিসার ডাঃ অনন্যা জামান মুন, মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা ডাঃ হুসনে আরা তালুকদার, স্বাস্থ্য পরিদর্শক আলা হোসেন, শিক্ষক বিজয় প্রসাদ দে, শংকর লাল সেন, কওমি মাদ্রাসার শিক্ষক মাওলানা জসীম উদ্দিন, সাংবাদিক ইউনিয়নের সভাপতি মুহিব হাসান, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ এমদাদুর রহমান খান প্রমুখ।
সভায় বক্তারা বলেন টাইফয়েড একটি মারাত্মক রোগ যা বিশ্বজুড়ে ব্যাপক জনস্বাস্থ্যের উদ্বেগের কারণ। এই রোগ প্রতিরোধে টিকাদান একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
এই ক্যাম্পেইন এর মূল লক্ষ্য হল ৯ মাস থেকে ১৫ বছর বয়স পর্যন্ত শিশুদের টাইফয়েড রোগের বিরুদ্ধে টিকা প্রদান করা। এই ক্যাম্পেইনের মাধ্যমে, বিশেষত শিশুদের মধ্যে টাইফয়েড রোগের প্রকোপ কমানো সম্ভব। এই ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়েছে এবং একটি সুশৃংখল কার্যক্রমের মাধ্যমে এই লক্ষ্য অর্জন করতে সবাই একমত হয়েছেন।






