ইতালিতে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক গুরুতর আহত
প্রকাশিত হয়েছে : ১৩ জুলাই ২০২০, ৩:৩৬ অপরাহ্ণ

সুরমা নিউজ:
ইতালির বাণিজ্যিক নগরী মিলানে সোহেল গাজী (৩০) নামে এক বাংলাদেশি যুবক সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (১১ জুলাই) রাত দুইটায় দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাজ থেকে বাসায় ফিরছিলেন সোহেল। পথে সাইকেলে রাস্তা পারাপারের সময় বড় মালবাহী একটি গাড়ি সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান তিনি। এতে মাথায় প্রচণ্ড আঘাত পান সোহেল। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ছেস্তো সান জোভান্নি হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়।
এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সময় গাড়ির চালক নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি-না তা পরীক্ষা করে দেখা হবে।
আহত সোহেল গাজীর দেশের বাড়ি গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার গোহালা ইউনিয়নের মনিরকান্দি গ্রামে।







